ছবি : প্রতিনিধি
দিনাজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ (হাকিমপুর,বিরামপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) আসনের ১৯৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭শত ৩ ভোট।
অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মোঃ আব্দুল হাকিম মই প্রতDকে পেয়েছেন ৪৪৯ ভোট, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ ফুটবল প্রতিক পেয়েছেন ৪১৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আলম সিদ্দিক হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট, জাতীয় পার্টি মো. রেজাউল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ ফিরোজ শুভ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫২ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মানের। দিনাজপুর -৬ আসনের মানুষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।
পিএস




































-20260209095654.jpg)
