• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১ লাখ টন ডিজেল কিনছে সরকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬, ০৮:২৮ পিএম
১ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফাইল ছবি

ঢাকা: ইরান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় কাজাখস্তান থেকে এক লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) বিকালে সরকারি ছুটির দিনে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়ার তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন হাই স্পিড ডিজেল আমদানি করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!