• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুর তিনটিতে বিএনপি এবং একটিতে জামায়াত নির্বাচিত 


ফরিদপুর প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩৩ পিএম
ফরিদপুর তিনটিতে বিএনপি এবং একটিতে জামায়াত নির্বাচিত 

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্যা।

বিজয়ীরা হলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা- মধুখালী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। 

ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রার্থী মো. আকরাম আলা রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।

ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর-৪ (সদরপুর–চরভদ্রাসন–মধুখালী) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল‌্যা বলেন, পোস্টাল ব্যালটের ভোটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চুড়ান্ত করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!