ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী-কে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি এই আমন্ত্রণ জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন শপথ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই এই ফোনালাপ হয়েছে।
ফোনে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান তারেক রহমান। আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ জোরদার করার অংশ হিসেবে এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএইচ






































