• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পায়ে মাড়িয়ে লাচ্ছা সেমাই তৈরি, দুই কারখানাকে জরিমানা


বগুড়া ব্যুরো ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৭ এএম
পায়ে মাড়িয়ে লাচ্ছা সেমাই তৈরি, দুই কারখানাকে জরিমানা

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

বগুড়া শহরের আটাপাড়াস্থ ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানা এবং বৃন্দাবনপাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনাকালে দেখা যায়, পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা হচ্ছে এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, অনুমোদনহীন রাসায়নিক রঙ ব্যবহার করে সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করা হচ্ছে।

এসব অভিযোগে ইসলামিয়া লাচ্ছা সেমাইয়ের মালিক শহরের আটাপাড়ার আল মীর আলম খলিফার ছেলে শফিউল ইসলামের এক লাখ টাকা এবং জেমি লাচ্ছা সেমাইয়ের মালিক  বৃন্দাবনপাড়ার মোকসেদুল হকের ছেলে জুয়েলের ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসান অভিযান পরিচালনা করেন। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম।

এম

Wordbridge School
Link copied!