• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে জামায়াতের পিলখানা ট্র্যাজেডি দিবস পালন


চট্টগ্রাম ব্যুরো ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৫ পিএম
চট্টগ্রামে জামায়াতের পিলখানা ট্র্যাজেডি দিবস পালন

ছবি: প্রতিনিধি

পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বাদ আসর নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। তাঁর দাবি, সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। জনগণ এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন দেখতে চায়। দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও মুক্তি পাননি। কারাগারে আটক নিরপরাধ ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান তিনি।

সভায় নিহত সেনা কর্মকর্তা ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানানো হয়।

দোয়া পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা, তাঁদের মধ্যে ছিলেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মাসরুর হোসাইন।

এসএইচ 

Wordbridge School
Link copied!