ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মৃত দুই ভাই হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেই ভোর ৪টার দিকে আলিনগর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম চোর ধরতে গিয়ে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর ২টায় বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে বেলেপুকুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অন্যদিকে পুলিশের আনুষ্ঠানিকতা শেষ হলে রফিকুল ইসলামের মরদেহ বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
এসএইচ































-20260220112630.jpg)







