• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 বগুড়ায় হিরো আলমের ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর


বগুড়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৭ পিএম
 বগুড়ায় হিরো আলমের ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর

ছবি: প্রতিনিধি

বগুড়ায় এক যুবতীকে নায়িকা বানানোর প্রলোভন ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় হাজতি আসামি ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের (৪০) জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক ওই আবেদন নামঞ্জুর করেন। আদালতের পিপি অ্যাডভোকেট আলী আজগার এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী সাদিয়া রহমান মিথিলা (২৭) গত বছরের ৪ মে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, হিরো আলম তাকে ছোট পর্দার নায়িকা বানানোর প্রলোভন দেখান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সংসার করার জন্য চাপ প্রয়োগ করেন। পাশাপাশি শর্টফ্লিম তৈরির জন্য ১৫ লাখ টাকা ধার নেন।

বাদী তার সন্তান নষ্ট করতে রাজি না হলে হিরো আলম তাকে মারপিট করেন এবং বগুড়া শহরে ক্লিনিকে ভর্তি করিয়ে গর্ভপাত ঘটানো হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পিবিআই পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১০ ফেব্রুয়ারি বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং ১৮ ফেব্রুয়ারি হিরো আলমকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দ করলে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!