• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন কোনো বিমানবন্দর নয়: প্রতিমন্ত্রী মিল্লাত


জামালপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:০৮ পিএম
নতুন কোনো বিমানবন্দর নয়: প্রতিমন্ত্রী মিল্লাত

ছবি : প্রতিনিধি

জামালপুর: বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালু করাসহ বিমানকে লাভজনক করা এবং বিমানের টিকিটের দাম কমানো সম্ভব বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যেমন গতকাল প্রতিশ্রুতিগুলোর মধ্যে কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফের উদাহরণও দেন তিনি। 

সরকারে থেকে বোঝা যাচ্ছে-প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, নষ্ট হয়ে গেছে এবং দুর্নীতির ছোঁয়া রয়েছে। বিস্তর দুর্নীতি হয়েছে। সেগুলো পূরণ ও সংস্কার করতে সময় চান তিনি। 

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মক্ষমতা দেখে সরকারি কর্মকর্তারা নিজেরাও পরিবর্তিত হচ্ছেন। আর যারা কাজ করতে অপারগ, তারা সরে যাচ্ছেন। 

এদিকে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করতে সহায়তার কথাও বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।

পিএস

Wordbridge School
Link copied!