• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ১০০ জাতের দেশীয় ফলের উৎসব


পিরোজপুর প্রতিনিধি জুন ২৩, ২০২৬, ০৭:০৫ পিএম
পিরোজপুরে ১০০ জাতের দেশীয় ফলের উৎসব

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: ‘খেলে ফল বাড়ে বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০০ জাতের দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান।

এ সময় বক্তারা বলেন, বিদেশি ফলের থেকে দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের দেশীয় ফলগুলোতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। বিদেশি ফলে কেমিক্যাল যুক্ত থাকে, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে হবে যাতে তারা বিদেশি ফলের থেকে দেশি ফলকে বেশি গুরুত্ব দেয়।
 
উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

পিএস

Link copied!