• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে অভিযানে মাদক ব্যবসায়ী হুমায়ুন গ্রেফতার


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মার্চ ৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
ঠাকুরগাঁওয়ে অভিযানে মাদক ব্যবসায়ী হুমায়ুন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে হুমায়ুন কবির (৩৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার দুপুরে ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকার মৃত গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসা হুমায়ুন কবির ওই সময় মাদক বিক্রির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাকে ১০ পিস ট্যাপেনডাবল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ 
 

Link copied!