বর্তমান সরকারের বয়স মাত্র ২২ দিন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের হাতে পৌঁছে দিয়েছে এই সরকার। শুধু ফ্যামিলি কার্ডই নয় কৃষকের ১০০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে বর্তমান সরকার- উপরোক্ত কথাগুলি বলেছেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার(১০ মার্চ) বিকালে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বিএনপি এমন একটি দল যারা সব সময় মানুষের কষ্ট দুর্দশা লাঘব করার জন্য সব সময় মানুষের পাশে থাকে। এছাড়াও প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপনের মধ্যে দিয়ে ২৫ কোটি গাছ রোপন করবে বিএনপি সরকার। পাশাপাশি সারাদেশে খাল খনন প্রকল্প আগামী ১৬ই মার্চ দিনাজপুর কাহারোলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,হাকিমপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পিসহ অনেকে ।
এম







































