• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি  মার্চ ২৫, ২০২৬, ০৭:১৭ পিএম
বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। 

বুধবার (২৫ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ২২ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পাশ্ববর্তী বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নেয়।

পথিমধ্যে কচাকাটা থানার আওতাধীন আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় জাহিদ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার বন্ধু বাবু ও অজ্ঞাতনামা আরেক সহযোগী মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী গভীর রাতে পাশ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পিএস

Wordbridge School
Link copied!