• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বানারীপাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি এপ্রিল ১, ২০২৬, ০৬:৩৬ পিএম
বানারীপাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

ছবি : প্রতিনিধি

বরিশাল: পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বরিশালের বানারীপাড়ায় এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ নিয়েছে উত্তরপাড় ইউনিটি। যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বুধবার (১ এপ্রিল) পৌরসভার ১নং ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৬টি স্থায়ী ডাস্টবিন।

স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও এলাকাবাসীর সহযোগিতায় নির্ধারিত গুরুত্বপূর্ণ ৬টি স্থানে এসব ডাস্টবিন বসানো হয়। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড় ইউনিটির সদস্যরা—মোঃ রাব্বি সরদার, মোঃ সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম, নাইম মৃধাসহ আরও অনেকে।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান জুয়েল বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও রোগজীবাণু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ এবং আমাদের ঈমানী দায়িত্ব।”

প্রাথমিকভাবে ১নং ওয়ার্ড সংলগ্ন মহিষাপোতা এলাকার একটি অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর সহযোগিতায় এমন জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উত্তরপাড় ইউনিটি।

এসআই

Wordbridge School
Link copied!