• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরের সংকট উত্তরণের অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৪৬ পিএম
রংপুরের সংকট উত্তরণের অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের

ছবি: প্রতিনিধি

রংপুরবাসীকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়ন ও সংকট উত্তরণে কাজ করার অঙ্গীকার করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, রংপুরের সার্বিক উন্নয়নে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি চিনিকল, ইপিজেড ও বিসিক শিল্পনগরী স্থাপন, খেলাধুলার মান উন্নয়নে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ এবং নগরীর যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য আলাদা লেন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা, শ্যামাসুন্দরী ও কেডি খাল সংস্কার এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর সেবার মান বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, রংপুর জেলার উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!