প্রতীকী ছবি
খুলনা জেলার তেরখাদা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২জন নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত অপর ব্যক্তির নাম মো. হিজমুল্লাহ সোহেল রানা(৪০)।
এর আগে সকালে ধান কাটার সময় বিএনপির অপর গ্রুপের হামলায় নুর আলম (৫৬) নামের একজন নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইলাম বলেন, বিএনপির দুই গ্রুপ যথাক্রমে শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রথমে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানার মৃত্যু হয়। ধান কাটা ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলেও পুলিশ সুপার জানান।
তবে তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এটি রাজনৈতিক সহিংসতা নয় বলে তিনি দাবি করেন।
এসএইচ







































