ফাইল ছবি
ঢাকা: মেঘনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কমিশনের ১০২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেঘনা ব্যাংকের সাত বছর মেয়াদি অরূপান্তরযোগ্য, জামানতবিহীন, সম্পূর্ণ পরিশোধযোগ্য, সুদযুক্ত, পরিবর্তনশীল সুদহারের অধীন ও অধস্তন বন্ড অনুমোদন করা হয়।
বন্ডটির সুদের হার নির্ধারণ করা হবে রেফারেন্স সুদের হার ও ৩ শতাংশ অতিরিক্ত সুদের হার যোগ করে। ব্যক্তিগতভাবে নির্ধারিত বিনিয়োগের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ভবিষ্য তহবিল ও আনুতোষিক তহবিল এবং বিমা কোম্পানির কাছে বন্ডটি ইস্যু করা হবে।
প্রতি ইউনিট বন্ডের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ মেঘনা ব্যাংকের ব্যাংকের মূলধন পর্যাপ্ততার তৃতীয় কাঠামোর (ব্যাসেল-৩) অধীনে দ্বিতীয় স্তরের মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
এএইচ/পিএস


























original1787417799-20260822173831.jpg)












