• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামের উপসর্গে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি মে ১, ২০২৬, ১২:৪৯ পিএম
হামের উপসর্গে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দেড় মাসে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বয়স যথাক্রমে ৫ মাস ও ১০ মাস। তারা দুজনেই ছেলে শিশু। হামের লক্ষণ নিয়ে কয়েক দিন আগে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হামের টিকা দেয়া জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন।

পিএস

Link copied!