• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক মে ১, ২০২৬, ১১:৪১ এএম
যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বলেন, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়া অন্যরা কিছু জানেন না।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নতুন সংঘাত শুরুর ঘোষণা দেয়নি।

পিএস

Link copied!