• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাশুড়িকে ধর্ষণের দায়ে জামাতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৬, ০৭:৪১ পিএম
শাশুড়িকে ধর্ষণের দায়ে জামাতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাকিল ফকির বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে প্রায় ছয় মাস ধরে দুবাই প্রবাসী। ওই নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন জামাতা সাকিল এবং অন্য কক্ষে থাকতেন ওই বৃদ্ধা ও তার নাতি।

অভিযোগে বলা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি প্রথমে গোপন রাখেন ভুক্তভোগী নারী। পরবর্তী সময়ে প্রবাসী মেয়েসহ আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক বলেন, শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এসএইচ 

Link copied!