ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১০ জন বাংলাদেশীকে আটক করেছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান ৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ রোববার (৩১ মে) ভোরে দর্শনা, বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এসআই







































