• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি জুন ১০, ২০২৬, ১২:৪৩ পিএম
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ফাইল ছবি

নীলফামারী: নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ জুন) সকাল ৯ টায় সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে।

নিহতরা হলেন- হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)।

এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে (ছেকে) মাছ ধরার জন্য সেচ পাম্প (মটর) বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।

পিএস

Link copied!