• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে ৯ ফুটের অজগর উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি জুলাই ১৩, ২০২৬, ০৫:৪৮ পিএম
বাগেরহাটে ৯ ফুটের অজগর উদ্ধার

ছবি : প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে জেলের জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সচেতনতা ও দ্রত উদ্যোগের ফলে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি। 

আজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসলে সাপটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন। 

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ  পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকেলেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

পিএস

Link copied!