ছবি : প্রতিনিধি
ঈশ্বরদী: ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পচ্চিমাঞ্চলীয় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন ঈশ্বরদী বাইপাস স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী রিফিল ট্রেন উদ্ধারকাজ শুরু করবে।
পিএস







































