• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯৬


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২৬, ০৫:১৯ পিএম
হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯৬

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দেশে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১১৩ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৬১৩ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩৭৬ জনে।

১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ১৯৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৪৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৪ জন।

পিএস

Link copied!