• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে বিএসআরআইয়ের সমাপ্ত প্রকল্প পরিদর্শন, মতবিনিময়


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  জুলাই ৩১, ২০২৬, ০৩:১১ পিএম
ঈশ্বরদীতে বিএসআরআইয়ের সমাপ্ত প্রকল্প পরিদর্শন, মতবিনিময়

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবিক্ষন ও মূল্যায়ন সেক্টরের সহকারি পরিচালকের পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের একমাত্র বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর সমাপ্ত দুটি প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের আওতায় সুবিধাভোগী আখ চাষীদের সাথে মতবিনিময় সভা করেন।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবিক্ষন ও মূল্যায়ন সেক্টরের সহকারি পরিচালক মো.  তৈয়াবুর রহমান মোল্লা (বিএসআরআই) এর সমাপ্ত দুটি প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত বীজ উৎপাদন ও বিস্তার (১ম সংশোধিত ) এবং আখের সঙ্গে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজিজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের ( ১ম সংশোধিত ) প্রকল্পের সুফলভোগী আখচাষ পরিদর্শন করেন এবং সমাপ্ত প্রকল্পের আওতায় সুবিধাভোগী আখচাষীদের সাথে মতবিনিময় সভা করেন। 

এ সময় তিনি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া আখ ক্রয় কেন্দ্র প্রাঙ্গণে (বি এস আর আই) আয়োজিত সমাপ্ত প্রকল্পের সুফলভোগী আখচাষীদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় আখ চাষীদের নিকট থেকে নিজ মুখে সমাপ্ত প্রকল্পের সুবিধার কথা শোনেন। আখ চাষিরা আখ চাষে নানাবিধ সমস্যা, প্রকল্পের মেয়াদ বাড়ানো ও আখের দাম ৩০০ টাকা মন সরকারের নিকট দাবি, নভেম্বরের পরিবর্তে চিনি মিল গুলি অক্টোবরের মাঝামাঝি সময়ে চালু, কৃষকদের মুড়ি আখ আগে সরবরাহের ব্যবস্থা করা সহউন্নত জাতের বীজ উৎপাদন, ফলন বৃদ্ধি এবং কৃষকদের নানা সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

আখচাষি ও সাংবাদিক আলমাস আলী, শহীদুল্লাহ খান, আখচাষি আকাতুল্লাহ খান, পাটিকাবাড়ির আখচাষি শাহিনুর ইসলাম, বাবলু শাহ, কাশেম খান, বাদশা প্রামানিক প্রমুখ আখ চাষের বিভিন্ন সমস্যা  কথা তুলে ধরেন।

পরে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবিক্ষন ও মূল্যায়ন সেক্টরের সহকারি পরিচালক মো.  তৈয়াবুর রহমান মোল্লা পাবনার আটঘরিয়া উপজেলায় ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচএলাকা ও  সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলক ভাবে ড্রীপ সেচপদ্ধতির প্রচলন শীর্ষক সমাপ্ত প্রকল্পের পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও উপকার ভোগীদের সাথে মত বিনিময় করেন।

পিএস

Link copied!