• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৬, ০২:৩৯ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র  “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের স্থানীয় এক হোটেলে হাইব্রিড প্লাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

তাছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির উপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ফিজিক্যালি ও অনলাইনসহ মোট এক হাজারের অধিক কর্মকর্তা ও নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। 

সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধে ০৬ মাসের ব্যবসায়িক লক্ষ্য মাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পিএস

Link copied!