• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী


পটুয়াখালি প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২৬, ০৮:০০ পিএম
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

পটুয়াখালী:  পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ সময় বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমবে।

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!