• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কাজ করেছে আওয়ামী লীগ সরকার: দুলু


নাটোর প্রতিনিধি অক্টোবর ৯, ২০২৬, ০৪:৫০ পিএম
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কাজ করেছে আওয়ামী লীগ সরকার: দুলু

ছবি : প্রতিনিধি

নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব কাজ করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। একটি দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বিগত ১৭-১৮ বছরে দেশে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

দুলু বলেন, বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।

পিএস

Link copied!