• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা


জেলা প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৫৪ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়। এতে মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পরে রাত ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।  

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম

Link copied!