• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬, ০৫:১১ পিএম
আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

ফাইল ছবি

ঢাকা: বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি শেষে মঙ্গলবার (১৪ এপ্রিল) এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

গেল ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনের সময়ের দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ছয়দিনের রিমান্ড পাঠায় আদালত।

এরপর মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলাতেই ৮ এপ্রিল তাকে আরও তিন দিন এবং ১২ এপ্রিল দুই দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন মঞ্জুরের প্রার্থনা করি। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড দিয়েছে।

এসআই

Link copied!