• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লোকসানে সোনারগাঁও টেক্সটাইল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২১, ১২:৩১ পিএম
লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

ঢাকা : সোনারগাঁও টেক্সটাইলের লিমিটেড কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির লোকসানে রয়েছে। 

সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৬ পয়সা। সে হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে ২০ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময় কমে ছিল ৫ টাকা ৫৮ পয়সা। 

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা। 

৩০ জুন ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৩ পয়সা।

এর আগে কোম্পানিটি ২০১৯ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। 

সোনালীনিউজ/এএস

Link copied!