• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে বিএটি বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৬, ০৯:৪৭ পিএম
তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে বিএটি বাংলাদেশের

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি পিএলসি (বিএটি বাংলাদেশ) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই২৬-সেপ্টেম্বর২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা ৬৫ পয়সা মুনাফা হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ৫০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৯৭ পয়সা।

এএইচ /এম

Link copied!