প্রতিনিধি
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকের জয়পুরহাট শাখা সম্প্রতি জেলার দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/এসআই







-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)































