ফাইল ছবি
ঢাকা: পবিত্র মক্কা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
পবিত্র মক্কাহ আল-মুকাররামাহ সহ সৌদি আরবের সব ধর্মীয় স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সাথে, এসব পবিত্র স্থাপনার সুরক্ষায় সৌদি সরকার ও দেশটির সাধারণ জনগণের পাশে থাকার এবং দৃঢ় সংহতি জানানোর অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই সব সময় পুরোপুরি নিশ্চিত ও রক্ষা করতে হবে।
এসআই


































-20260911030407.jpg)




