প্রতিনিধি
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষদের সহায়তার জন্য ৫০০ (পাঁচশত) বস্তা ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
উক্ত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন,
উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিম রেজাদিপু, স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুস সালাম ও সুলতান মাহমুদ এবং ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মুকিত উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবার-কে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং সাবান বিতরণ করা হয়েছে।
সোনালীনিউজ/এসআই







-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)































