শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় মিজবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০০ (দুই হাজার) পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
উক্ত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আকমাল হোসেন রাশেদী, ব্যাংকের মধাবদী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান এবং চিনিশপুর শাখার ব্যবস্থাপক মীর মোঃ আবু সুফিয়ান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবস্তায় ১০ কেজিচাল, ০১ লিটার তৈল, ০১ কেজিডাল, ০.৫ কেজি লবণ এবং ০১ পিস সাবানহিসেবে মোট ২০০০ বস্তা ত্রাণবিতরণ করা হয়েছে।
সোনালীনিউজ/এসআই







-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)































