• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি মার্চ ১৪, ২০২২, ১২:০৮ পিএম
ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার (৯ মার্চ) শহরের হোটেল মম-ইনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, মিফতাহ উদ্দীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান। 
ব্যাংকের বগুড়া জোনপ্রধান মোঃ রেজাউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
 
সোনালীনিউজ/এসআই

Link copied!