• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারী অফিসারদের মাসব্যাপী ট্রেনিং কোর্সের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি জুলাই ২৫, ২০২২, ০৫:৩৮ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারী অফিসারদের মাসব্যাপী ট্রেনিং কোর্সের উদ্বোধন

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে রোববার (২৪ জুলাই) ব্যাংকে নবনিযুক্ত ৪০জন প্রবেশনারী অফিসারদের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনাপরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞাকামরুল হাসান চৌধুরী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/এসআই

Link copied!