পরিচালক পর্ষদের ৩৪৩তম সভা অনুষ্ঠিত
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৪৩তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধানকার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিংনীতিমালা রিভিউ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ডঃ আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, মো.মশিউর রহমান চমক,মিসেসতাহেরা ফারুকও মিসেস জেবুননাহার, বিকল্পপরিচালক মোহাম্মদ মাসুদ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ একরামুল হক, কে.এ.এমমাজেদুর রহমান ও নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো.আবুল বাশার উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/এসআই































-20260725114857.jpg)






