• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এসিআইর সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ২৭, ২০২৩, ১১:৪৯ এএম
এসিআইর সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত

ঢাকা: দেশের শেয়ারবাজারের কোম্পানি এসিআই লিমিটেড ৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে। কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যু করা হবে।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

রোববার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।

তবে এই সুকুক বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এমএস

Wordbridge School
Link copied!