• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঙ্গল নয়, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬, ০২:৩১ পিএম
মঙ্গল নয়, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছন, আসন্ন বাংলা নববর্ষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় উৎসবগুলো উদযাপনে এবার ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবছর বর্ষবরণের মূল আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক সভায় সংস্কৃতিমন্ত্রী এ কথা জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, এবারের বর্ষবরণের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা এই নামগুলোতে হচ্ছে না। এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই উদযাপিত হবে।

তবে ঐতিহ্যবাহী এই আয়োজনের মূল কাঠামো বা ধরনে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারিভাবে সব জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এই নতুন নামেই শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দেওয়া হতে পারে।

উল্লেখ্য, প্রতিবছর রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ২০১৬ সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবার সেই আয়োজনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!