ঢাকা: হিন্দু ধর্মালম্বীদের সর্বোবৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অর্থাৎ দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্তের কথা জানিছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সরকার ঘোষিত অতিরিক্ত ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। এর ফলে চার দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।
টানা চার দিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
এসএস







































