• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিএসপি ফাইন্যান্সের ৬ মাসে লোকসান ৬৯ শতাংশ 


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৪৩ পিএম
জিএসপি ফাইন্যান্সের ৬ মাসে লোকসান ৬৯ শতাংশ 

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৫) ব্যবসায় ৬৯ শতাংশ লোকসান বেড়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিএসপির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৮৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৬৭ টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.১৬ টাকা বা ৬৯ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (০.২০) টাকায়।

এআর

Link copied!