• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবীন অফিসারদের জন্য ট্রেনিং কোর্সের আয়োজন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:১২ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবীন অফিসারদের জন্য ট্রেনিং কোর্সের আয়োজন

ঢাকা : শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবীন ৫০ জন অফিসারের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এই কোর্স শুরু হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম হাসান রহিম উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।
 
ব্যাংকের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 

পিএস

Link copied!