• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিন দিনে এসেছে ৩৪ কোটি ডলার রেমিট্যান্স


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৪১ পিএম
তিন দিনে এসেছে ৩৪ কোটি ডলার রেমিট্যান্স

ঢাকা : চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।

আরিফ হোসেন আরও বলেন, এছাড়া গত ৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

পিএস

Link copied!