• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লোকসান বেড়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৫৫ পিএম
লোকসান বেড়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় ১৫০ শতাংশ লোকসান বেড়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ৩ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.২৮ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে ০.৪২ টাকা বা ১৫০ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকায়।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!