• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বিডি ল্যাম্পসের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৩৮ পিএম
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বিডি ল্যাম্পসের

ফাইল ছবি

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৩৯ পয়সা।

এসএইচ 

Wordbridge School
Link copied!