• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদ কবে?, যা জানা গেল


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ০১:৪০ পিএম
ঈদ কবে?, যা জানা গেল

ফাইল ছবি

ঢাকা: পবিত্র রমজান মাসের দুই তৃতীয়াংশ শেষ হয়েছে। শুরু হয়েছে শেষ দশকের রোজা। শেষ মুর্হুতে এসে পবিত্র ঈদুল ফিতর উৎযাপনে কেনাকাটাসহ নানান কাজ শেষ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে পবিত্র ঈদুল ফিতর কবে উৎযাপন হবে তা নির্ধারণে আগামী ১৯ মার্চ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ওই দিন রাজধানীর বায়তুল মোকাররমে সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বিশ্লেষণ করে জানা গেছে, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তবে ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেই আসবে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!