ছবি : সংগৃহীত
ঢাকা: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার (৯ মার্চ) সর্বপ্রথম নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার খবর প্রকাশ করেছে।
তবে ফার্সি ভাষার এই সংবাদমাদ্যমটি প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলা বা কোনও ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। এর পরিবর্তে তাসনিম নিউজ এজেন্সি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় হাজির করেছে।
এসব বিষয়ের মধ্যে রয়েছে-নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশের পর প্রায় চার দিন। এরপর থেকে নেতানিয়াহুর নামে যে কয়েকটি বিবৃতি প্রকাশ হয়েছে, সেগুলো সবই লিখিত আকারে।
শেষ ভিডিওটির আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি ভিডিও, কখনও কখনও তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে একটি ভিডিও-ও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে।
কিছু হিব্রু সূত্র জানিয়েছে যে, ৮ মার্চ নেতানিয়াহুর বাড়ির চারপাশের নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধের জন্য।
বলা হচ্ছে, ইসরায়েল সফরে আসার কথা ছিল জ্যারেড কুশনার (ট্রাম্পের জামাতা) এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের। কিন্তু সেই সফর বাতিল হওয়াও এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আলাপের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি; শুধু কথোপকথনের একটি লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।
তবে এসব জল্পনা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
এদিকে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ রাশিয়ান মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের দাবি ছাড়া আর কোনো প্রমাণ হাজির করেনি।
পিএস







































